
এম আর ওয়াসিম , ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে দুটি কয়েল কারখানাকে ৭৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ২৪ জানুয়ারী সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাদিকুর রহমান সবুজের নেতৃত্বে ভৈরব শহরের জগন্নাথপুর ও লক্ষ্মীপুর এলাকায় কয়েকটি কয়েল কারখানায় অভিযান চালানো হয়। কারখানা গুলোতে তাদের লাইসেন্সকৃত নিজস্ব ব্র্যান্ডের বিপরীতে অন্য কোম্পানীর নামে অবৈধভাবে কয়েল উৎপাদন ও কেমিষ্ট না থাকার অপরাধে আলম ট্রেডিংকে ২৫ হাজার ও সজিব কনজুমারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কিশোরগঞ্জ বিএসটিআই ইন্সপেক্টর আব্দুল মান্নান ও ভৈরব থানার এসআই বাপ্পি। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ বলেন, দুটি কয়েল কারখানাকে বিভিন্ন অপরাধে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী