
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ যুবককে আটক করেছে বলে জানিয়েছে বগুড়া র্যাব ১২। শহরের স্টেশন রোডে জান-ই-সাবা হাউজিং কমপ্লেক্সের সামনে থেকে রোববার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪টি ছুরি ও একটি রশিও উদ্ধার করা হয়ে বলে জানা গেছে। পরবর্তীতে তাদের গ্রেফতার দেখিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়। আটকরা হলেন, শহরের কাটনারপাড়া এলাকার বাবু, উত্তর চেলোপাড়া বটতলা এলাকার নছিব রহমান, উপশহরে কসাইপাড়া এলাকার আশিদুল, ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার আরিফ এবং বাদুরতলা এলাকার সজীব প্রামাণিক।
সোমবার (২৪ই জানুয়ারি) সকালে র্যাব- ১২ বগুড়া থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ক্যাম্পের একটি দল জান-ই সাবা হাউজিং কমপ্লেক্সের সানমুন নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে তিন মাথা থেকে সাতমাথা গামী সড়কের পাশে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ওই পাঁচজনকে আটক করে।
র্যাব- ১২ কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন বলেন, ‘আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন