
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)। সোমবার (১৭ জানুয়ারি) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিরাজুল আল মিশকাত ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।
এসময় নেতৃবৃন্দরা বলেন, ‘শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়ার আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। ক্যাম্পাসের ভেতরেই যেভাবে গুলি, টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে তাতে আমরা হতভম্ব হয়েছি। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। এজন্য শাবিপ্রবি প্রশাসনকে জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে এবং এই পুলিশি হামলার বিচার করতে হবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত