
মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উমা চৌধুরী জলি ২০ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র প্রার্থী) শেখ এমদাদুল হক আল মামুন নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৭৮২ ভোট। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নাটোর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নাটোর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ৪৮৬। এর মধ্যে পুরুষ ভোটার ৩০ হাজার ৬৮১ জন এবং নারী ভোটার সংখ্যা ৩২ হাজার ৮০৫ জন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন