
মোঃ ইসলাম, জেলা ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় পল্লীবিদ্যুৎ এর একজন কর্মচারী সহ পিতা পুত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে সদর উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহসড়কের কচুবাড়ী ভাটা নামক স্থানে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই পল্লীবিদ্যুৎ কর্মচারী ধনকৃষ্ণ রায় (৩৮) এর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা আবুল কালাম (৪০) নামে আরেক আরোহী। ধনকৃষ্ণ রায় দিনাজপুর জেলার মোক্তব বজার এলাকার হরিপদ রায় এর ছেলে বলে নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা রেদুয়াওনুল ইসলাম ।
এর আগে গত শনিবার সন্ধায় পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের চিলাপাড়া এলাকায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেলে থাকা করিমুল (৪৫) ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা আরোহী নিহত করিমুলের ছেলে আরমান (২২) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পিতা পুত্রের বাড়ি পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামে। পিতা পুত্রের মৃত্যুর ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী