
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু’ আহত ১ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ চিলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল ও তার ছেলে আরমান পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী বলেন, সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল ও তার ছেলে আরমান মোটর সাইকেলে নিয়ে ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে আসছিল।
পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের চিলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে পিতা ঘটনাস্থলেই এবং ছেলে পীরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এবং পয়গাম আলী নামে আরও একজন আহত হয় । পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার