
এম.আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে নাটাল মোড়ে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৫৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিসিডিলসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।বৃহস্পতিবার দিবাগত রাতে ভৈরব র্যাব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটাল মোড় এলাকায় অভিযান চালায়।
এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৫৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই মাদক কারবারিকে আটক করে। আটককৃত মোঃ আব্দুল্লাহ (৪৫) সিলেটের জাকিগঞ্জ উপজেলার বাল্লা নামক গ্রামের মৃত মোবাশ্বির আলীর পুত্র এবং সুফিয়ান (২২) একই উপজেলার শাহজালালপুর গ্রামের আবদুল আজিজের পুত্র। আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র্যাব।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ