
মোঃআবদুল মুনাফ পিন্টু: ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ এর বিদায় এবং নবাগত অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমামকে বরণ সংবর্ধনা অনুষ্ঠান স্থানীয় ষ্টার রেডিসন কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। গত ৭ জানুয়ারি শুক্রবার রাত ৮ ঘটিকায় এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাগনভূঞা থানার এসআই মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী দাগনভূঞা এসপি সার্কেল মাশকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এসআই ইউছুপ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এএসআই কামাল, এসআই সুমন বড়ুয়া, ওসি তদন্ত পার্থ প্রতিম দেব, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি এমএ তাহের পন্ডিত, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার, সোনাগাজী থানা ওসি তদন্ত আব্দুর রহিম, বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, ৩নং ওয়ার্ড কমিশনার নুরুল হুদা সেলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার পেয়ার আহমেদ, ৫নং ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান ও থানা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল, দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সী, থানা আওয়ামীলীগ সভাপতি ও ৪নং রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, নবাগত অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম, বিদায়ী ওসি মোঃ ইমতিয়াজ আহমেদ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমুল হক ইস্কান্দার, সদস্য সচিব ইফতেখার হোসেন শিবলু, দাগনভূঞা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আহমেদ হিমেল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, সাধারন সম্পাদক আব্দুল মুনাফ পিন্টু প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল