
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের কলেজ রোডে অবস্থিত আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আল-আদাব মাল্টিমিডিয়া মডেল মাদ্রাসার আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন এশিয়া ব্যাংক কিচক এজেন্ট শাখার ব্যবস্থাপক মাস্টার মোকছেদুর রহমান দুলু, আমন্ত্রিত অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ মোস্তফা কামাল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের এম.ডি মোঃ নজরুল ইসলাম, পরিচালক মাহমুদুল হাসান, মমতাজ বেগম, শিক্ষক শহিদুল ইসলাম, সাজু মিয়া, নাঈম মিয়া, রাসু মিয়া সহ প্রমুখ। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান