
মোঃ মাসুদ রানা রাশেদ: শনিবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ, নবীনবরণ উৎসব ও ডাঃ এবিএম মোবাশ্বের আলম এঁর সহায়তায় শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন পশ্চিম বড়ুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম বিউটি। প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ এবিএম মোবাশ্বের আলম। বক্তব্য রাখেন পশ্চিম বড়ুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য জগন্নাথ চন্দ্র রায়, দাতা সদস্য সনাতন চন্দ্র বর্মণ, প্রধান শিক্ষক রুনা লায়লা, কুলাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য তোজাম্মেল হক, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞাঁ প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ পশ্চিম বড়ুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান