
রবিউল হাসান লায়নঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনায় জামালপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এড. মো. রফিকুল ইসলাম জুলহাসের সভাপতিত্বে ও সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কাবিরুল হাসানের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, রেজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন ও জেলা বিএনপির সদস্য মো. আবু তারিক বিদ্যুৎ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছেন সরকার। অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থার আহ্বান জানান তারা।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি