হোম » সারাদেশ » বিজয় বরণ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

বিজয় বরণ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ”বিজয় মোদের রক্তে আঁকা, মুক্ত দিনের ছবি বিজয় মোদের স্বপ্নে দেখা, রক্ত আলোর রবি,
কর্নেট সাংস্কৃতিক সংসদের বিজয় বরণ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে (১৭ই)  ডিসেম্বর রাতে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সৈয়দ নূর হোসেন (বাবলুর) সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, গেস্ট অব অনার মোঃ জাহাঙ্গীর হোসেন. পুলিশ সুপার ঠাকুরগাঁও, বিশেষ অতিথি আঞ্জুমান আরা বেগম বন্যা, মেয়র ঠাকুরগাঁও পৌরসভা, প্রেসক্লাবের সভাপতি মোঃ মনসুর আলী, এ কে এম শামীম ফেরদৌস টগর সিনিয়র সহ-সভাপতি কর্নেট সাংস্কৃতিক সংসদ,  সাইফুল ইসলাম প্রবাল সাধারণ সম্পাদক কর্নেট সাংস্কৃতিক সংসদ।
বক্তারা বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সাথে সকল বীর মুক্তিযোদ্ধা, সকল স্বাধীনতাগামী মানুষ তাদের আত্মত্যাগের এই বাংলাদেশ সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। aএবং যারা মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন। এবং বীর মুক্তিযোদ্ধাদের কে সব সময় শ্রদ্ধার জায়গায় রাখার আহ্বান জানিয়ে বলেন যথোপযুক্ত  এদেশের মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। যার যার জায়গা যতোটুকু দায়িত্ব সেই দায়িত্বটুকু যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারব। আলোচনা সভা শেষে  কর্নেট সাংস্কৃতিক সংসদ আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!