
সিলেট প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্য হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, বানিয়াচং উপজেলা সদরের দাস পাড়া গ্রামের মৃত মহি উদ্দিন এর ছেলে ফাহিম (২২) ও পার্শ্ববর্তী নন্দিপাড়া গ্রামের আব্দুল আহাদের পুত্র সিয়াম আহমেদ (২৩)।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বানিয়াচং থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ যাওয়ার উদ্দেশ্য দুই সাইকেলে ৬ বন্ধু রওয়ানা হয়। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ পুরানবাজার রেলক্রসিং নামক স্থানে একটি মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এসময় অপর সাইকেলও নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর মৃত্যু হয় এবং অপর ৪ বন্ধু আহত হয়েছে।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার অর্পুব মহালদার জানান, হাসপাতালের নিয়ে আসার আগেই ২ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার পুরান বাজার রেলক্রসিং এলাকায় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ