হোম » সারাদেশ » সন্তান আপনাদের, আদর্শ মানুষ হিসাবে  গড়ে তোলার দায়িত্ব আমাদের 

সন্তান আপনাদের, আদর্শ মানুষ হিসাবে  গড়ে তোলার দায়িত্ব আমাদের 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:  শনিবার (১১ডিসেম্বর) সকাল ১১ টায় বগুড়ার শিবগঞ্জের মহাস্থান   ( হাতি বান্ধা)   আইডিয়াল স্কুলের আয়োজনে  স্কুল চত্বরে  সুধি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবকদের উদ্যেশে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  অধ্যক্ষ ইকবাল হোসেন। অভিভাবকদের উদ্যেশে তিনি বলেন, সন্তান আপনাদের, আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা বাধ্যতামুলক করা হয়েছে, যাতে করে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা অর্জন করতে ও আদর্শ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।  আপনাদের সন্তানদের প্রতি নজর রাখবেন, তারা কখন কি করে, স্কুল থেকে বাড়ী যাওয়ার পর কি করে ।   আপনার সন্তান নিয়মিত স্কুলে আসে কি না, তা খোজ খবর নেওয়ার জন্য আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন, তাহলেই আমরা আপনার সন্তানকে ভাল ছাত্র বা আদর্শ  মানুষ হিসাবে গড়ে তুলতে পারব ইনশাল্লাহ।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লাহিড়ীপাড়া ইউপির নব নির্বাচিত সদস্য  সিরাজুল ইসলাম,  পরিচাল  আবু তালহা সেলিম, মহাস্থান অন লাইন প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, অভিভাবক মোস্তাফিজার রহমান, প্রধান শিক্ষক  ফাহমিদা আক্তার  শিমু, শ্রী মৃণাল কান্তি,  সহকারী শিক্ষক ইসমাইল হোসেন, জাকারিয়া, মাহমুদুন্নবী, বিউটি বেগম, বিলকিছ খাতুন, রাজিয়া সুলতানা সহ স্কুলের অন্যান্য শিক্ষক – শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ। সমাবেশ শেষে ৫ ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে কেক কাটা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!