
শাহজাহান সিরাজ : এক সময়ের গাইবাধা কালের বিবর্তনে গাইবান্ধা শব্দে রুপান্তরিত হলেও গাইবান্ধা সদর উপজেলাবাসী তাদের প্রিয় এই উপজেলাকে কতটুকু শান্তির, উন্নয়নের এবং পরিচ্ছন্ন আবাসস্থল হিসেবে গড়ে তুলতে পেরেছেন? সোজা কথায়, কেমন আছেন গাইবান্ধা সদর উপজেলাবাসী?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির ও বিশিষ্ট রাজনীতিবিদ আমিনুল ইসলাম গোলাপ। এই দুইজন সন্মানিত মানুষের উত্তরগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবির গাইবান্ধাকে একটি শান্তির উপজেলা হিসেবে আখ্যায়িত করে বলেন, এখানে রাজনৈতিক কোন ঝগড়া বিবাদ, হানাহানি, কাটাকাটি নেই বললেই চলে। তবে তিনি অকপটে স্বীকার করেন যে, উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে এই গাইবান্ধা সদর উপজেলা।
অন্যান্য জেলার তুলনায় এখানে রাস্তা ঘাট, ব্রিজ কালভার্টের চাহিদা রয়েছে। তিনি ৩ শ ৪০ টি রাস্তা আইডিভুক্ত করেছেন। এছাড়া বিভিন্ন উন্নয়নগুলো যাতে তরিত গতিতে সম্পন্ন হয়, এ বিষয়ে সরকারের উর্ধতন কর্মকর্তাদের নিকট জোর দাবী জানান। অপরদিকে এই একই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের ওয়ারকাস পাটির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ বলেন, গাইবান্ধা সদর উপজেলাবাসী ভালো নেই। শুধুমাত্র কৃষি নির্ভর না থেকে এই জেলায় ভারী শিল্প কারখানা স্থাপন, শহরের যানজট নিরসন, ফোরলেনের কাজ দ্রুত সম্পন্ন সহ শিক্ষা, স্বাস্থ্যে, এবং তিস্তার পানি চুক্তি সহ ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে টানেল নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে সরকারের উর্ধতন কর্মকর্তাগনের নিকট দাবি জানান। একই সাথে বগুড়া থেকে সিরাজগঞ্জ রেললাইন স্থাপনের বিষয়টিও দ্রুত সম্পন্ম করার জোর দাবী জানান।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি