
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই(নিঃ) মোঃ আমির হোসেন, সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া রোজ শক্রবার ইং-১০-১২-২১ তারিখ সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় জীবননগর থানাধীন গঙ্গাদাসপুর গ্রামস্থ জনৈক মোঃ লিটন, পিতা-মোঃ আল মাহামুদ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে মোঃ বদর উদ্দিন বদে (৫৫), পিতা-মৃত আনসার উদ্দিন মন্ডল, সাং-গঙ্গাদাসপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার করেন।জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য