হোম » সারাদেশ » পোরশায় ১ লক্ষ টাকার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

পোরশায় ১ লক্ষ টাকার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

এম আই হোসেন পোরশাঃ রাতের অন্ধকারে পোরশার এক গ্রামে প্রায় ১ লক্ষ টাকার খড় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত্রে নওগাঁর পোরশায় বাসুড়া গ্রামের অহির মন্ডলের  মোঃ এসলাম আলী (৫০)  এর খলিয়ান থেকে ২৮ বিঘা জমির মোট ২৮ কাহন খড় যার মূল্য সর্বসাকুল্যে এক লক্ষ টাকা সকলের অজান্তেই পুড়িয়ে দিয়েছেন বলে ভুক্তভোগী এসলাম জানান।

গত কয়েকদিন আগে খড়ের পাইকারের কাছে খড়গুলী বিক্রয় করা হয়েছিল। আজ শুক্রবার সেগুলো নিয়ে যাওয়ার কথা থাকলেও রাতের মধ্যে পুড়িয়ে ছাই করে দেন কে বা কাহারা। এতে মোঃ এসলাম আলী নিজেকে হতাশ মনে করছেন এবং তিনি উল্লেখ করেন আমি তো কারো ক্ষতি করিনি কেন আমার ক্ষতি করা হলো কারো বিরুদ্ধে অভিযোগ আনতে পারছেন না তিনি। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি বলে তিনি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!