হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা

আলফাডাঙ্গায় শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ‘শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের মিনি হলরুমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন, উপজেলা সমবায় কর্মকর্তা অসীম কুমার নাগ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশব্যাপী পরিচালিত জয়তি অন্বেষণে বাংলাদেশ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পাঁচটি ক্যাটাগারীতে পাঁচ জন নারীকে উপজেলা পর্যায়ে সর্বশ্রেষ্ঠ জয়িতা’র সন্মানে ভূষিত করা হয়।

 

পাঁচ ক্যাটাগরিতে নির্বাচিত নারীর মধ্যে রয়েছে সফল জননী নারী হিসাবে রাশিদা পারভীন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোসা. সুফিয়া বেগম, নির্যাতনের বিভিষীকা মুছে ফেলে নতুন উদ্যোমী জীবন শুরু করেছে এই ক্যাটাগরিতে হোসনে মোসা. রানু খাতুন, শিক্ষা-চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসাবে খন্দকার রাবেয়া বসরী ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে মোসা. বিউটি বেগম।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!