
এম আই হোসেন পোরশাঃ পোরশা নিতপুর সীমান্তের বিজিবি অবৈধ পথে পাচার করা ৬টি মহিষ আটক করেছে। গতকাল বুধবার নওগাঁর পোরশায় সীমান্তবর্তী বালা শহীদ গ্রাম থেকে নিতপুর ক্যাম্পে কর্মরত বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৬টি অবৈধ পথে আসা ভারতীয় মহিষ আটক করেন।
চোরাকারবারীরা মহিষ নিয়ে যাওয়ার সময় উক্ত গ্রামের কাছে বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালিয়ে যান। উক্ত মহিষগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। নিতপুর সীমান্তে ক্যাম্প কমান্ডার টিপু এর সত্যতা স্বীকার করেন। তিনি আরো বলেন ভয়েস গুলোকে নওগাঁ কাস্টমে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ