হোম » সারাদেশ » বগুড়ায় র‍্যাব এর অভিযানে ধর্ষন মামলার  ওয়ারেন্টভুক্ত আসামী  মোমিন গ্রেফতার ।

বগুড়ায় র‍্যাব এর অভিযানে ধর্ষন মামলার  ওয়ারেন্টভুক্ত আসামী  মোমিন গ্রেফতার ।

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ধর্ষন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আব্দুল মোমিনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বগুড়া র‌্যাব-১২, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া শাজাহানপুর থানা এলাকায় ধর্ষন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আব্দুল মোমিন (৫০), পিতা-মোঃ মোজাম ফকির, নগর আমরুল শাহ পাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া অবস্থান করেছে।
এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ০৮ ডিসেম্বর ২০২১ ইং তারিখ ১৩.৪৫ ঘটিকায় বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোমিন বগুড়ার বিভিন্ন স্থানে আত্মগোপন করে অপরাধমূলক কার্যক্রম পরিচলনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!