
মোঃতারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সকালে জেলার দর্শনা থানাধীন মেমনগর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর পরিচালক লে. ক্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার সময় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের মেমনগর এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি পুটলি ফেলে পালিয়ে যায়। এ সময় ওই পুটলি থেকে ২৩টি স্বর্ণের বার (২ কেজি ৬৮৩ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৪৪ লক্ষ ৯০ হাজার টাকা। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। এই ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান