
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে। সোমবার (৬ই ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া মঙ্গলবার সকালে উপজেলার পেয়ারতলা এলাকা হতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিপুল হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার কালা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
গ্রেফতারকৃত চার আসামি হলো, জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জামাল উদ্দিন, পুরাতন লক্ষ্মীপুর গ্রামের মৃত ওলি মোল্লার ছেলে ইমান আলী, একই গ্রামের মৃত মোমিন বিশ্বাসের ছেলে তোফাজ্জেল হোসেন এবং সেনেরহুদা গ্রামের আলী হোসেনের ছেলে গোলাম মোস্তফা নান্টু।
এ বিষয়ে জীবননগর থানার ওসি আব্দুল খালেক জানান, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলামের দিকনির্দেশনায় থানার চৌকস অফিসার ফোর্স সোমবার রাতে গ্রেফতারি পরোয়ানা তামিল, বিশেষ অভিযান পরিচালনা করে চার আসামিকে গ্রেফতার করেন। এছাড়া মঙ্গলবার সকালে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল