
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ টি ইউনিয়নেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই ইতি মধ্যে প্রত্যেক ইউনিয়নেই প্রার্থীরা ব্যস্ত সময় পার করছে। তেমনি ব্যতিক্রম নয় সদর উপজেলার ১১নং মোহাম্মদপুর ইউনিয়ন। এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন নৌকা মার্কা প্রতিক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন ।
১১নং মোহাম্মদপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ সোহাগ হোসেন চেয়ারম্যান নির্বাচনী উঠান বৈঠক করেছেন। ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদ প্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের সমর্থন ও ভালবাসা পেতে সমাজের বিভিন্ন জনসাধারনের সাথে মত বিনিময় শুরু করেছেন। ১১নং মোহাম্মদপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী আমেজ। ১১নং মোহাম্মদপুর ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে রাস্তার মোড়ে, চায়ের দোকানে একটাই বিষয়। ইউপি নির্বাচনে অনেকেই শুরু করেছেন উঠান বৈঠক এবং ওয়ার্ডে ওয়ার্ডে মত বিনিময় সভা।
তিনি আরো বলেন,১১নংমোহাম্মদপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডকে মাদক মুক্ত করতে চাই এবং পরিষ্কার পরিছন্নতা, স্বাস্থ্য সেবা, শিশু শিক্ষা, যৌতুক বাল্য বিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং রোধে জনগনকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধে আমার ইউনিয়কে একটি দৃষ্টিনন্দন আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই সকলের সহযোগিতা। তিনি বলেন আপনারা সকলেই আমাকে নৌকা মার্কায় ভোট দিবেন, যেনো আমি অসমাপ্ত কাজ গুলো শেষ করতে পারি। ইউনিয়নের সর্বস্তরের জনগনের সমর্থন ও দোয়া চান তিনি।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ