
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নির্বাচিত হলে খাওয়ানো হবে গরু ছাগল এই প্রতিশ্রুতি দিয়ে নওগাঁর বদলগাছীতে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ভোটের আগেই গ্রামবাসীর মাঝে গরু ছাগল বিতরন করেন। ভোট লড়াইয়ে হেরে গিয়ে শর্ত পুরুন না হওয়ায় গ্রামবাসীকে দেওয়া গরু ছাগল ফেরত নিলো পরাজিত মেম্বার প্রার্থী কিয়ামত আলী। স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্ব্িধসঢ়;দ্বতা করেন ৪জন মেম্বার পদপ্রার্থী। কিয়ামত আলী তাদের মধ্যে একজন। নির্বাচনে তার প্রতিক ছিল টিউবওয়েল মার্কা। ৮নং ওয়ার্ডের গ্রাম ছিল ৪টি যেমনÑ চকমথুর, দরিয়াপুর, রামপুর, ফয়দাবাজ।
এর মধ্যে তিনটি গ্রামে ভোটাররা নির্বাচিত বিজয় উল্লাসে খাইতে নির্বাচনের আগেই গরু ছাগল দাবী করেন মেম্বার প্রার্থী কিয়ামত আলীর কাছে। কিয়ামত আলী শর্ত মোতাবেক নির্বাচনের ১৫দিন পূর্বে ৩টি গরু এবং ৩টি ছাগল ২লক্ষ ৫০হাজার টাকায় ক্রয় করে নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের বাড়ির সামনে গরু ছাগল বেঁধে রাখেন। নির্বাচিত হলেই শুরু হবে ভুরিভোজের মহা উৎসব। ঐ ওয়ার্ডের ৪টি গ্রামের মধ্যে একটি গ্রামের মানুষের দাবি ছিল কিয়ামত পাশ করার পর একটি গরু ঐ গ্রামের জনসাধারণকে ভুরিভোজন করার জন্য দিতে হবে। কিন্তু মেম্বার প্রার্থী ও ভোটারদের সব আশায় যেন গুড়ে বালি।
গ্রাম বাসীর শর্ত অনুসারে কিয়ামত গরু ছাগল কিনে দিয়েছে। ভোটারদের কথা ছিল কিয়ামতের টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে তাকে পাশ করানো। পাশ না হলে গরু ছাগল ফেরত দিবে গ্রামবাসী। কিন্তু নির্বাচনে কিয়ামতআশানুরূপ ভোট পাননি। অবশেষে নির্বাচনে হেরে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে গরু ছাগল ফেরত নিয়ে বাজারে বিক্রি করলো কিয়ামত। বিষয়টি এলাকায় তোলপার সৃষ্টি করে। এবিষয়ে কিয়ামত আলী জানান, আমি মথুরাপুর ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদে টিউওবয়েল প্রতিক নিয়ে ভোটে দাড়িয়ে ছিলাম, ভোটারেরা আমার কাছে তিনটি গ্রামে তিনটি গরু ও তিনটি ছাগল ভুরিভোজন করার জন্য চায়।
আমি যথারীতি গরু ছাগল ভোটের আগেই তাদের কিনে দিয়ে ছিলাম কিন্তু গরু ছাগল নিয়েও তারা আমাকে ভোট দেয়নি তাই আমি ভোটে হেরে যাবার পর সব গরু ছাগল ফেরত নিয়েছি। আমার কথাও ছিল সেটাই। কথার খেলাপ আমি করতে পারিনা। কিয়ামত আরো জানায় বুধবার সতীরহাটে গরু গুলো নিয়ে গিয়ে আমি বিক্রি করেছি। ভোটারদের কথা অনুযায়ী মাথার চুল অনেক দিনের সখের লম্বা ঝুটিও ছেঁটে ফেলেছিলাম। আমি বাউল শিল্পী আমার মাথার বাহারি লম্বা চুলের ঝুটি ও হারালাম তাদের কথায়। বদলগাছী থানার সামনে আমার ছোট্ট একটা পান বিড়ির দোকান আছে সেখানেই এখন ব্যস্ত থাকব।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক