
আজিজুর রহমানঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার(০২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। জিএসটি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৫ ডিসেম্বর’২১ থেকে ১৫ ডিসেম্বর’২১ তারিখের মধ্যে আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির জন্য মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। ১০০ নম্বর জিএসটি ভর্তি পরিক্ষা থেকে। আর বাকী ২০ নম্বর বিবেচনা করা হবে এসএসসি(১০) ও এইচএসসির (১০) ফলাফলের উপর ভিত্তি করে।
বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের অধিভুক্ত ২৩টি ডিগ্রীর জন্য ১৬৮৫ টি আসনে শিক্ষার্থী ভর্তির জন্য আহবান করা হয়েছে। যা গত বছরের আসনের তুলনায় প্রায় ৩২০ টি আসন কমেছে এই বিজ্ঞপ্তিতে। aজিএসটি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২১ শিক্ষাবর্ষে “এ” ইউনিট অধিভুক্ত কৃষি অনুষদের জন্য ৩০০ টি আসন, ফিসারিজ অনুষদের জন্য ৮০ টি আসন, ভেটেনারি অ্যান্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের জন্য ৮০ টি আসন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের জন্য ১৮০ টি, ইঞ্জিনিয়ারিং অনুষদের ২৫৫ টি, বিজ্ঞান অনুষদের জন্য ৩১০ টি আসন বরাদ্দ রয়েছে ও “বি” ইউনিট অধিভুক্ত স্যোসাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের জন্য ২৮০ টি এবং “সি” ইউনিট অধিভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের জন্য ২০০ টি আসন বরাদ্দ রয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই ২০১৭/২০১৮ সালে এসএসসি এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি উত্তীর্ণ হতে হবে। এছাড়াও এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ উভয়টিতে ৩.৫০ করে মোট ৮.০০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগ ৩.২৫ করে মোট ৭.০০ থাকতে হবে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখিত আছে যে জিএসটি ভর্তি পরীক্ষায় নূন্যতম ৩৫ মার্ক থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সকল ইউনিটে আবেদন করতে পারবে এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা শুধু B ও C ইউনিটে আবেদন করতে পারবে। আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য ৫০ মার্কের পৃথক ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
উল্লেখ্য, আবেদনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) গিয়ে আবেদন করতে হবে।
প্রতি ইউনিটের আবেদনের জন্য ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে যা মোবাইল ব্যাংকিং সেবা নগদ ও রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে ১৬৮৫টি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা