
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ টাউন কাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় র্যালি শেষে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভূইয়া, সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একেএম আতিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থা ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, সাধারণ সম্পাদক এটিএম মনিরুল হুদা হেলাল, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী, ক্রীড়া সংস্থার সদস্য মাসুদ রানা, ফুটবল কোচ খাইরুল ইসলাম, ফুটবল জাহাঙ্গীর হোসেন, সুজন খান প্রমুখ।
-র্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টরা অংশ নেন। উল্লেখ্য, বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপে ঠাকুরগাঁও জেলা ফুটবল টিম ৪ ডিসেম্বর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে দিনাজপুর জেলা ফুটবল টিমের সাথে প্রতিদ্বন্দিতা করবে। অপরদিকে আগামী ৭ ডিসেম্বর দিনাজপুরে ঠাকুরগাঁও জেলা টিম পঞ্চগড় জেলা টিমের সাথে প্রতিদ্বন্দিতা করবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান