
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ ২ ডিসেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে জীবননগর উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষার সকল কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকা হল সুপার ও শিক্ষকবৃন্দ কে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন যে, আমি নিজে গিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার সকল কেন্দ্র পরিদর্শন করেছি। সকল কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে শান্তি পূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এবং সকল শিক্ষার্থীবৃন্দও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিচ্ছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ