
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কিছু কিছ কৃষকের আমন ধানে শেষ মুহর্তে এসে পোকাড় আক্রমণ দেখা যাচ্ছে। কৃষকদের এসব পোকা দমনে হিমশিম খেতে হচ্ছে না তেমন। যে জমিতেই পোকাড় আক্রমণ দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গেই আমন ধান কেটে তৎখনাত বাড়ি নিয়ে যাচ্ছেন। এবং মেশিনের সাহায্যে মাড়াই করে ধান রোদ্রে শুকিয়ে বস্তায় বন্দী করে রাখছেন। অনেকেই আবার হাটে নিয়ে বিক্রি করে শ্রমিকের পারশ্রমিক দিচ্ছেন। গতকাল রবিবার উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা যায়, কিছু কিছু জমির একাংশ অথবা সারা জমি জুড়ে এক ধরনের কালো পোকা কৃষকের আমন ধানের সোনালী শিসে শিসে ধরে আছে। তবে এই মহর্তে ধানের তেমন খতি দেখা যায়নি।
এবার এই উপজেলার নয়টি ইউনিয়নের বিস্তীর্ন এলাকা জুড়ে ধানের বাম্পার ফলনের লখ্যন দেখা যাচ্ছে। এদিকে উপজেলার মিরের দেউলমূড়া গ্রামের কৃষক মোঃ জহির উদ্দিন বলেন, আমি কয়েক বিঘা জমিতে রোপা আমন ধান চাষ করেছি। আমার ধানে শেস পর্যায়ে এসে দেখছি পোকাড় আক্রমণ। তবে এ নিয়ে আমি চিন্তিত নই। কারণ পোকা আড় কয়টা ধান খাবে? বরং আমি দুএকদিন পরে কাটার চেয়ে একদিন আগেই কেটে ফেলবো। এতে করে খতির চেয়ে বরং লাভই হবে। তাছাড়া সবগুলো ধান এখন প্রায় পেকে গেছে। তাই আর ধান না কেটে জমিতে ফেলে রাখার কোনো দরকার নেই বলে আমি মনে করছি। এই পোকা নিয়ে আমি কোনো সমস্যা মনে করছিনা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান