
শাহজাহান সিরাজ : গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউপির গোদারহাট গ্রামের শেফালির মোরে মাদক বিক্রেতা ছকু মিয়া ও খাদেম হোসেনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে সচেতন গোদারহাট এলাকাবাসী।
২১ নভেম্বর রবিবার সকালে মানববন্ধনে বক্তারা বলেন, গোদারহাট গ্রামের উত্তরে ঘাঘট নদীর তীরে সোনালী বাধের পাশে সরকারি জায়গায় ঘর তুলে সেখানে গাজা ও ইয়াবা ব্যবসা করে আসছে ছকু মিয়া ও খাদেম হোসেন।
তারা বলে বেড়ায় যে পুলিশকে নাকি মাসোহারা দিয়েই এই মাদক বিক্রি করেন। প্রতিদিন গাইবান্ধা শহর থেকে প্রায় দুই থেকে তিনশ মাদকসেবী তাদের বাড়িতে মাদক ক্রয় করতে আসে। এলাকার কেউ কিছু বললে শহরের চিহ্নিত মাদক সেবীদেরকে দিয়ে ভয়-ভীতি ও হুমকি-ধামকি প্রদান করেন তারা। গত ১৭ নভেম্বর উক্ত ছকু মিয়া ও খাদেম হোসেন গোদারহাট গ্রামের হাজেরা বেগম নামের একজন বৃদ্ধা মহিলাকে বাথরুমে আটকিয়ে গালাগাল ও মারপিট করায় তার পুত্র আব্দুল হাই মিয়া উক্ত মাদকসেবি ছকু ও খাদেম হোসেনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় এজাহার দায়ের করেন।
এতে ওই মাদকসেবীরা আরো ক্ষিপ্ত হয়ে ওই এজাহারের বাদি ও সাক্ষীদেরকেও মারপিট করার হুমকি দেয়। এসব কথা লোকমুখে ছড়িয়ে পরলে গোদারহাট গ্রামের শতশত মানুষ একত্র হয়ে উক্ত মাদক বিক্রেতা ছকু মিয়া ও খাদেম হোসেনকে দ্রুত গ্রেফতার দাবীতে মানববন্ধন করেন। বক্তারা বলেন, ইতিপূর্বে মাদক মামলায় জেলও খেটেছে এই ছকুমিয়া।
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে অভিযুক্ত ছকুমিয়া ও খাদেম হোসেন নিজেদেরকে মাদক ব্যাবসায়ী নয় দাবি করে বলেন এসব অভিযোগ মিথ্যা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল কালাম আজাদ, তৈবর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম সুমন, জবা বেগম, মুক্তা বেগম, আব্দুল হাই, সাইদার রহমান, খাজা মিয়া, সবুজ ডাক্টার, হাবিজারসহ অনেকে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল