
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী মোঃ আইনুল (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) সকাল ৯টায় বাঙালি নদীর সোনাকানিয়া এলাকা থেকে তার মৃতদের উদ্ধার করা হয়। এরআগে ওই এলাকাতে আইনুল তার দুই বন্ধুর সাথে শনিবার (২০ নভেম্বর) দুপুর ১ টায় সাঁতার দিয়ে বাঙালি নদী পার হচ্ছিলেন। তার অন্য দুই বন্ধু তীরে উঠলেও আইনুল নিখোঁজ হয়ে যায়।
পরে স্থানীয় ভাবে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাজশাহী থেকে আসা ৫ সদস্যর ডুবুরি দল আইনুলের মৃতদহ উদ্ধার করে। আইনুল সোনাকিয়া গ্রামের মোঃআবুলের ছেলে ও বয়ড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আইনুলের লাশ আইনগত প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল