হোম » সারাদেশ » যশোরের চুড়ামনকাটি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই ৩টি দোকান

যশোরের চুড়ামনকাটি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই ৩টি দোকান

এস আর নিরব, যশোরঃ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের যশোর সেনানিবাস সংলগ্ন খিতিবদিয়া কলাবাগানে শুক্রবার রাতে ৩টি দোকান আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করেন।এতে প্রায় ১০/১২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দোকান মালিকরা জানায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়,শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে কলাবাগান মোড়ে একে এম আবুল কাশেমের ভ্যারাইটি ষ্টোরে আগুন জ্বলতে দেখেন পাশের ভবনের লোকজন। এ সময় তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় গ্রামবাসী যশোর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্ঠায় আগুন নিভলেও একে এম আবুল কাশেমের ভ্যারাইটি ষ্টোর, মোশারফ হোসেনের টি ষ্টোর ও হোসেন আলীর দোকান পুরোটায় পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় দোকানের উপর দিয়ে যাওয়া বৈদতিক লাইনের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে এলাকার কয়েকটি ভবন এখনো বিদ্যুাৎ বিহীন রয়েছে। এলাকাবাসীর ধারনা মশার কয়েন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রত্যক্ষাদর্শীরা জানায়, আগুনের তীব্রতা এতোটায় ছিলো যে তার নিকটে সাধারন লোকজন যেতে পারিনি। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমান অনেকটা বেড়েছে।
দোকান মালিক একে এম আবুল কাশেম জানায়, তার দোকানে ৭/৮ লক্ষ টাকার মালামাল পড়ে গেছে। তিনি একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। দোকান মালিক হোসেন আলী জানান, তার উপার্জনের একমাত্র পথ আগুনে কেড়ে নিয়েছে। কিভাবে এখন তিনি সংসার চালাবানে। তবে আগুনের সূত্রপাত সর্ম্পকে সঠিক কোন ধারনা করতে পারিনি এলাকাবাসী। যশোর সেনানিবাস সংলগ্ন হ্ওয়াই সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরির্দশন করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!