
উল্লাপাড়া প্রতিনিধিঃ পোস্টার লাগানোকে কেন্দ্র করে সোমবার রাতে উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নে অওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ উদ্দিন ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম লিটনের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্ততঃ ১১জন আহত হয়। একই সঙ্গে উপজেলার সলপ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকাত ওসমানের কর্মীদের উপর দলের বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন এবং জামায়াতের স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের কর্মীরা হামলা চালালে ৮জন আহত হয়। আহতদেরকে বিভিন্ন হাসপাতল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পঞ্চক্রোশী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ উদ্দিন অভিযোগ করেন, তার নির্বাচনী প্রচারনা আওয়ামী লীগ অফিসে জোরপূবক আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম লিটনের কর্মীরা ঘোড়ার মাকার্র পোস্টার লাগানোর চেষ্টার করে। এসময় তার দলের নেতারা বাঁধা দিলে লিটনের লোকজন তাদের উপর হামলা করে। এ হামলা প্রতিরোধ করতে গিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তার দলের ৭জন আহত হন। তিনি আরো জানান, একইদিন এর রেশ ধরে তার সমর্থক আওয়ামী লীগ নেতা মহসিন রেজা নান্নুর রাঘববাড়িয়া গ্রামের বাড়িতে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী লিটনের কর্মীরা দলবদ্ধভাবে হামলা চালায়। এসময় তার বাড়ির গেট, ঘরের আসবাবপত্র ভেঙ্গে ফেলা হয়। পুড়িয়ে দেওয়া হয় ফিরোজের পোস্টার। এব্যাপারে তিনি উল্লাপাড়া থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেছেন।
এ বিষয়ে উক্ত ইউনিয়নের আওয়ামী লীগের বহিস্কৃত সাধারন সম্পাদক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম লিটন পাল্টা অভিযোগ করেন, তার কর্মীরা তাদের নির্বাচন অফিসে কাজ করার সময় পরিকল্পিতভাবে কয়েকজন মোটরসাইকেলে এসে হামলা চালায়। এসময় তার অফিসের ৪০/৫০টি চেয়ার ভাংচুর করা হয়। এতে তার দলের ৪ জন অহত হন। তিনি এব্যাপারে উল্লাপাড়া থানায় অভিযোগ দিয়েছেন এবং সিরাজগঞ্জ আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
সলপ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকাত ওসমান অভিযোগ করেন, দলের বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন এবং জামায়াতের স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের কর্মীরা সোমবার রাতে তার নির্বাচনী প্রচারনার সময় কর্মীদের উপর হামলা চালালে ৮জন আহত হয়। আহতদেরকে বিভিন্ন হাসপাতল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনি এই হামলার ব্যাপারে উল্লাপাড়া থানায় অভিযোগ পত্র দিয়েছেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উল্লিখিত এই সংঘর্ষগুলোর ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার