
দাগনভূঞা ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভুঞা উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃনমূল ভোটে জয়লাভ করে দলীয় প্রার্থী ঘোষনা করা হয়েছে গত ১২ নভেম্বর রাতে। ফেনী জেলা আওযামীলীগ নেতৃবৃন্দ ৬ টি ইউনিয়নের প্রার্থী ঘোষনা করেন তৃনমূল ভোট গ্রহনের মাধ্যমে। আওয়ামীলীগ থেকে চুড়ান্ত মনোনয়ন পেয়ে ইউপি নির্বাচনে যারা অংশগ্রহন করবেন তারা হলেন ১নং সিন্দুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ নুরনবী,
২নং রাজাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবদীন মামুন,৩নং পুর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ রায়হান, ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল ফোরকান বুলবুল, ৭নং মাতুভুঞা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ৮নং জায়লষ্কর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিলন।
এদিকে গত শুক্রবার বিকেলে ফেনী জেলায় তৃনমূল ভোটে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ ও টানটান উত্তেজনা কারা হতে যাচ্ছেন ৬ টি ইউনিয়নের নৌকার মাঝি। অবশেষে চুড়ান্ত প্রার্থী পেয়ে ৬ টি ইউনিয়নের দলীয় সমর্থকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আগামী ২৩ ডিসেম্বর দাগনভূঞা উপজেলা ৮ টি ইউনিয়নের মাঝে ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল