
টাঙ্গাইল প্রতিনিধি: ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ টাঙ্গাইলের দেলদুয়ার, ধনবাড়ী ও সখীপুর উপজেলার মোট ১৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ভোট গ্রহন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১১ নভেম্বর)সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা।
অপরদিকে, সকাল থেকেই সকল ভোটকেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে তারা সুশৃংখলভাবে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে দেখা যায়।
জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য