
সিলেট প্রতিনিধি: সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২২ সনের নির্বাচন আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত। বুধবার (১০ নভেম্বর) এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার মো. আলিম উদ্দিন, সহাকারি নির্বাচন কমিশনার মইনুল হক ও মোহাম্মদ মঈনুল ইসলাম এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা সমিতির ২ নং হলের ২য় তলায় লাইব্রেরি কক্ষে এবং ৩য় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে আগামী ৫ জানুয়ারি বেলা ২টা পর্যন্ত নমিনেশন ফরম জমা দানের শেষ সময় ধার্য্য করা হয়েছে এবং ওইদিন বেলা আড়াইটায় যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি বেলা ২টা পর্যন্ত নমিনেশন ফরম প্রত্যাহার করা যাবে। ৯ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল