হোম » সারাদেশ » যশোর সদর উপজেলার ১৫নং বসুন্দিয়া ইউনিয়নের নৌকার মাঝি হতে চান রিয়াজুল ইসলাম রাসেল খান

যশোর সদর উপজেলার ১৫নং বসুন্দিয়া ইউনিয়নের নৌকার মাঝি হতে চান রিয়াজুল ইসলাম রাসেল খান

এস আর নিরব,যশোরঃ আসন্ন ইউপি নির্বাচনে যশোর সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নে আবারো চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান স্বর্ণপদক প্রাপ্ত  বর্তমান চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল ইসলাম রাসেল খান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে নিয়ে ও বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুসরণ করে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেলে নৌকা প্রতীকের মাঝি হয়ে ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আবারো লড়তে চান তিনি। আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান হিসেবে সরকারের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার মিছিল মিটিং সভা সমাবেশ  তার ইউনিয়নে তিনি অব্যাহত রেখেছেন। তার সাথে আছে জেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। এরই মধ্যে দিন-রাত ইউনিয়নের প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনি প্রচারণাও চালাচ্ছেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, দলমত নির্বিশেষে ইউনিয়নের সাধারণ ভোটারদের মুখে সমাজ সেবক হিসাবে রিয়াজুল ইসলাম রাসেল খানের নাম উল্লেখযোগ্যভাবে শোনা যাচ্ছে। এ বারের ইউপি নির্বাচনে ১৫নং বসুন্দিয়া ইউনিয়নে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও প্রচারণায় এগিয়ে আছেন রিয়াজুল ইসলাম রাসেল খান । প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নৌকার মনোনয়নের শীর্ষে রয়েছেন ১৫নং বসুন্দিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান  ও বিশিষ্ট সমাজ সেবক রিয়াজুল ইসলাম রাসেল খান ।
এ ছাড়া ১৫নং বসুন্দিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে রিয়াজুল ইসলাম রাসেল খান দীর্ঘদিন ধরে গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে  অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সরকারি সহায়তার পাশাপাশি নিজ অর্থায়নে অসংখ্য মানুষকে খাদ্য ও অনুদান প্রদান করেছেন। নিম্নআয়ের মানুষ যখন করোনাকালীন সময়ে গৃহবন্দি হয়ে পড়েন ঠিক তখনই শুধু একজন চেয়ারম্যান হিসাবে নয় গরীব দুঃখী মানুষের চোখের মনি হয়ে রিয়াজুল ইসলাম রাসেল খান তার নিজ অর্থায়নে ঐ সমস্ত অসহায় মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন।
উল্লেখ্য যশোর সদর উপজেলায় করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে সর্ব শ্রেষ্ঠ সুযোগ সুবিধা প্রদানকারী চেয়ারম্যান হিসাবে স্বর্ণপদক বিজয়ী হয়েছিলেন ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেল খান। কাজেই সাধারণ জনগণ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে তার মতো একজন সৎ, যোগ্য, ত্যাগী, গ্রহণযোগ্য ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকেই চেয়ারম্যান হিসাবে দেখত চায়।
এ দিকে, সমাজ সেবক হিসাবে তিনি ১৫নং বসুন্দিয়া ইউনিয়নে সরকারি অর্থায়নের পাশাপাশি নিজ অর্থায়নে রাস্তা-ঘাট নির্মাণসহ মসজিদ-মন্দিরে অনুদান, অসহায় গরিব-দুঃখীদের মাঝে বস্ত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান, নিজ অর্থায়নে অসংখ্য রাস্তা নির্মাণ ছাড়াও  শিক্ষাক্ষেত্রে ইউনিয়নের সকল  শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি সকল সুযোগ সুবিধা প্রদান করেছেন। স্কুলে বাদ্যযন্ত্র, বাইসাইকেল বিতরণ নগদ অর্থ প্রদান সহ অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তিনি।  তাই আসন্ন ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিয়াজুল ইসলাম রাসেল খান  কে আবারো চেয়ারম্যান   হিসেবে দেখতে চায় ইউনিয়নের সকল সাধারণ ভোটাররা।
এ ব্যাপারে রিয়াজুল ইসলাম রাসেল খান জানান,১৫নং বসুন্দিয়া ইউনিয়ন বাসির সুখ দুঃখের সাথী হয়ে ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন কে উন্নয়নের রোডমডেল হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়ন বাসী জানে, আওয়ামী লীগের দুঃসময়ে ও তাদের দুঃসময়ে  কাকে কাছে পেয়েছেন তারা। মানুষের কোন বিপদ দেখলে আমি ঘরে বসে থাকি নাই। রাত  দিন  সর্বক্ষণ তাদের সুখ-দুখে আমি পাশে থেকেছি। ইউনিয়নের সিংহভাগ মানুষ আমার সাথে আছে।
তিনি আরো জানান, আমি জনগণের ভোটের মাধ্যমে চেয়ারম্যান হতে চাই। দাঙ্গা-হাঙ্গামা করে ভোট ছিনতাইয়ের চেয়ারম্যান আমি হতে চাই না। আমি জনগণের সেবক হতে চাই। আমি ইউনিয়নের মানুষের পাশে থেকে যে উন্নয়নমূলক কাজ করেছি, একজন চেয়ারম্যান হয়ে তা করা সম্ভব ছিল না। আমি শুধু সরকারি অর্থায়নে জন্য বসে থাকেনি মানুষের বিপদে আমি যেভাবেই হোক তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমি নৌকার মাঝি হয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বেকার যুবকদের কর্মস্থান সৃষ্টি করতে চাই। যাতে করে যুবক সমাজ বিপথগামী না হয়।পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়াতে কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রিয়াজুল ইসলাম রাসেল খান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!