
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৫২০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভুট্রা, সরিষা, খেসারী, চিনাবাদাম, পেঁয়াজসহ অন্যান্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার। সভায় উপস্থিত ছিলেন পোরশা বড় মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আব্দুল্লাহ শাহ্ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল