
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার দেউলিয়া গ্রামে মাঠে ঘাস কাটতে গিয়ে মাকে হত্যা করার অভিযোগে ছেলেসহ ছেলের বউকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানা পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা যায় বৃহস্পতিবার বিকালে ঐ গ্রামের আকালু পাড়ার বাবুলের স্ত্রী ছবি বেগম (৪০) ছেলে সবুজ ও ছেলের বউকে সাথে নিয়ে বাড়ীর অদুরে মাঠে ঘাস কাটতে যায়। যেতে যেতে ছেলে ও বউ শাশুরির মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায় ছেলের বউ রোমানা রাগান্বিত হয়ে শাশুরিকে ধাক্কা দেয়।
শাশুরি ছিটকে পড়ে ছটফট করতে লাগলে গলা চেপে ধরে মাকে হত্যা করে ঐ গ্রামের কৃষক হাফেজ আলীর ধান ক্ষেতে লাশ ফেলে রাখে। ছোট যমুনা নদীর পাশে হাফেজ আলী বিকালে ধানক্ষেত দেখতে গিয়ে এক গৃহবধুর লাশ দেখতে পেয়ে গ্রামবাসীকে বিষয়টি জানান। পরে গ্রামবাসী থানায় খবর দিলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সাথে ঘটনার পেক্ষাপট অনুসারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বাবুল, ছেলে সবুজ ও তার বউ রোমানাকে থানায় নিয়ে আসলে ছেলে হত্যার দায় স্বীকার করে।
গ্রামবাসী জানায় ছেলে নেশাগ্রস্ত, কোন কাজ কাম করে না। টাকা পয়সার জন্য সব সময় বাবা মায়ের সঙ্গে মারামারি ও ঝগড়া বিবাদ করে। বাবুল জানায় ছেলে নেশাগ্রস্ত টাকা পয়সার জন্য তার মাকে হত্যা করেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানায় ছেলে ও ছেলের বউ হত্যার দায় স্বীকার করেছে। ছেলে নেশাগ্রস্ত, ঘাস কাটতে গিয়ে ঝগড়া ঝাটির রেশ ধরে তার মাকে হত্যা করে। এ বিষয়ে নিহত ছবি বেগমের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সবুজ ও তার স্ত্রী রোমানাকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করে। অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এ,টি,এম মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল