
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: নাম হাজেরা বেওয়া বয়স বতমান তার ৭০ বছর। বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে অনেক দিন হলো। বিগত ৩০ বছর পূর্বে বার্ধক্য জনিত কারনে তাহার স্বামী জব্বার মিয়া মৃত্যুবরণ করেন। ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে আবাসহীন ভাবে বৃদ্ধা হাজেরার একাকিত্ব বসবাস। দাম্পত্য জীবনে তার ২টি মেয়ে সন্তান। তারাও এখন স্বামীর বাড়ীতে। বড় মেয়ের জামাইটা দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত। আবাসহীন অভাবের সংসারের জীবন সংগ্রামে আপন বলতে তার আর কেউ নেই এই পৃথিবীতে। এক কথায় চাল চুলো কিছু নেই বললেই তাহার চলে। জমি জমা ও নেই নিরাপদে থাকার কোন একটি ঘর।
বৃদ্ধার অসহায় জীবনযাপনের দুঃখ বেদনা কিছুটা উপলব্ধি করেই তার পাশে দাঁড়ায় কতিপয় স্থানীয় কিছু তরুণ যুবক যুবসমাজ। তারা বিষ্ণুপুর জাগরণ ক্লাবের পক্ষ থেকে বৃদ্ধা হাজেরার পাশে দাঁড়িয়ে স্থাপন করে প্রসংশিত ও অনন্য দৃষ্টান্ত। ক্লাবের উঠতি বয়সী তরুণদের নিজস্ব সম্পদ বলতে কিছু না থাকলেও কঠোর পরিশ্রম ও নিজের ইচ্ছা শক্তি দিয়ে হাজেরা বেওয়ার জন্য নতুন ঘর নির্মাণ করে পেয়েছে সফলতা। নিজেদের সংগ্রহ করা অর্থে বৃদ্ধা মহিলাটির মুখে হাসি ফেরাতে পেরে অনেকটাই উচ্ছাসিত জাগরণ ক্লাবের এই তরুণ যুবকেরা। গত ৩১ অক্টোবর ২০২১ রবিবার কোন আয়োজন ছাড়াই ঘরোয়া ভাবে হাজেরা বেওয়ার কাছে ঘর হস্তান্তর করে ক্লাবের তরুন যুব সদস্যরা।
বিষ্ণুপুর জাগরণ ক্লাবের সভাপতি সুমন হাসান বলেন, একটি যুব সমাজ মানেই সফলতার দুয়ার। আমরা ভবিষ্যতে যেন এলাকার উন্নয়ন ও সামাজিক মূল্যবোধ রক্ষায় গ্রামকে সুন্দর করে সাজাতে পারি। মানুষ মানুষের জন্য বলেই আমরা সবার কল্যানে সচেষ্ট।
এ সময় বিষ্ণুপুর জাগরণ ক্লাবের উপদেষ্টা ঈমাম শামসুল হক, স্থানীয় ইউপি সদস্যা ফরিদ উদ্দিন, সমাজ সেবক কায়কোবাদ শেখ, নজরুল ইসলাম, শাহিন সেখ, মামুন সেখ, শাহিন আলম, সেলিম রেজা, সাজ্জাদ হোসেন সেলিম, ক্লাবের সিনি:সহ সভাপতি মাসুদ রানা, সহ সভাপতি আমির হামজা, নাহিদ হাসান শুভ, সাধারণ সম্পাদক শাফিউল আলম, যুগ্ম সম্পাদক শাকিল, আব্দুর রহমান, শুভ শেখ, সাংগঠনিক সম্পাদক,মাসুম হাসান, মেহেদী হাসান, দপ্তর সম্পাদক তনি, তামিম, সহ: প্রচার সম্পাদক ইয়াছিন, ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ, সেনিয়র সদস্য রাসেল মিয়া, জাহাঙ্গীর আলম, নাসিম, সদস্য ফাহিম, মমিনুল হক মমিন, রাকিব, ফয়সাল, আকাশ, কাওসার, রাকিব, নিলয়, শ্রী প্রদীপ কুমার, সজিব ও স্থানীয় গণ্যমান্য ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি