
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালুর নারহট্র ইউনিয়নের কড়ইগোকুল গ্রামে সরকারি খাস জায়গায় উপর ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৯টি পরিবারের জন্য বাসগৃহের জায়গা নির্ধারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নারহট্র ইউ পি চেয়ারম্যান মো. রুহুল আমিন তালুকদার বেলাল, কাহালু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল জববার, নারহট্র ইউনিয়নের উপ-সহকারি ভূমি কর্মকর্তা শাহানুর আলম, কাহালু মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহবুবুল আলম, আওয়ামীলীগনেতা আবু সাঈদ, কড়ইগোকুল গ্রামবাসীর মধ্যে আব্দুল মজিদ, আবু সালেক, মোজাফ্ফর, জুয়েল, আব্দুল বারী, বুলু মন্ডল,বায়জিদ সহ অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য