
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়। দিবসটি পালনে সোমবার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালকের সম্মেলন কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান,
বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারন সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সপন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ প্রমুখ। এ সময় যুব ঋন, সনদপত্র ও পুরস্কার বিতরন করা হয়।
এর আগে দিবসটি পালনে “দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” বিষয়ে রচনা প্রতিযোগিতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে বৃরোপণ, পোনামাছ অবমুক্তকরন ও ব্লক বাটিক ও বিউটিফিকেশন প্রশিন কোর্স উদ্বোধন করেন অতিথিরা।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার