
এম আই হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ পোরশায় যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে জাতীয় যুব দিবস পালন ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হলো। sআজ ১ নভেম্বর ২০২১ সোমবার বেলা ১০ টায় উপজেলা প্রাঙ্গণে জাতীয় যুব দিবস ২০২১ পালনে এক রেলি বের করা হয়। এ দিবসকে সামনে রেখে দেশের যুব সমাজকে স্বাবলম্বী করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুবকদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।
রেলি শেষে উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাজমুল হামিদের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি,বিশেষ অতিথি মানবতার ফেরিওয়ালা পোরশা উপজেলার মাটি ও মানুষের নেতা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব শাহ মনজুর মোর্শেদ চৌধুরী এবং আলোচনান্তে বেকার যুবকদের মাঝে যুব ঋনের চেক তুলে দেন তিনি। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাজিবুল ইসলাম,ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সহ ইউনিয়নের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান