
মো:রিমন চৌধুরী ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচন আগামী ২নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডোমার পৌরসভার ৫ম ধাপের নির্বাচনে এবার প্রথম বারের মতো ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৯অক্টোবর) জেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে ভোটারদের ভোট প্রদানের সুবিধার্থে দিনব্যাপী পৌরসভা শহরের উপজেলা পরিষদ মোড় এবং বাটার মোড় নামক গুরুত্বপূর্ণ দুটি স্থানে ইভিএম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী কেন্দ্র দুটিতে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আব্দুর রহিমসহ নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা,কর্মচারীগন উপস্থিত থেকে জন সাধারণের মাঝে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের নিয়ম শিখিয়ে দেন।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা