
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটারের মাধ্যমে পর্ণ ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবরাহের দায়ে ৪ অসাধু ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ র্যাব-১১ (সিপিএসসি) এর কোম্পানী অধিনায়ক উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় র্যাব। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭টি সিপিইউ, ১৪টি কার্ড রিডার, ১টি পেনড্রাইভ ও ৩টি মোবাইল ফোন জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার বাহারপুর এলাকার মৃত রেজান মিয়ার ছেলে রাসেল (২৫), ঢাকার ডেমরা থানা এলাকার মো. আতাব উদ্দিনের ছেলে লিমন (২৫), টাঙ্গাইলের সদর থানার চারাবাড়ি এলাকার মৃত কানাই এর ছেলে উত্তম চন্দ্র দাস (২৫) এবং কুমিল্লার দাউদকান্দি থানার নোয়াদ্দা এলাকার আব্দুল বারেক এর ছেলে বিল্লাল হোসেন (২৬)।
বার্তায় র্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় লাভলী সিনেমা হলের সামনে লাভলী কমপ্লেক্সে কম্পিউটার ও মোবাইল সার্ভিসিংয়ের দোকান পরিচালনার আড়ালে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ণ ভিডিও, অশ্লীল ছবি ও গান আদান-প্রদান করে আসছে। বিশেষ করে চক্রটি শিক্ষার্থীসহ বিভিন্ন উঠতি বয়সী তরুণদের কাছে মোবাইলে টাকার বিনিময়ে পর্ণোগ্রাফি ভিডিও বিক্রয়, বিতরণ এবং সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ