
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সারাদেশে অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতা ও নৈরাজ্য বন্ধ এবং সন্ত্রাসের সাথে জড়িত ও মদদদাতাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার পৌর শহরের চৌরাস্থায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাম্প্রদায়িক নিপীড়নের বিরুদদ্ধে ঠাকুরগাঁওয়ের আয়োজনে সমাবেশে বক্তব্য দেন, জেলা জাসদের সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান, জেলা জেএসডি ও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, জেলা সিপিবির সহ সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, উপজেলা সভাপতি আহসানুল হাবিব বাবু, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, ওয়ার্কাস পার্টির জেলা নেতা গোলাম সারোয়ার সম্রাট,
জেলা উদীচীর সহ-সভাপতি এমএস আহমেদ রাজু, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রফন্টের সাবেক নেতা জাকির হোসেন, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সহ-সভাপতি গোলাম রব্বানী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঠাকুরগাঁও শাখার ম্যানেজার তাইমুর হোসেন, জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক সত্য প্রসাদ ঘোষ নন্দন প্রমুখ। বক্তারা সম্প্রতি সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ