
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত গহের আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর ১৯ অক্টোবর মঙ্গলবার ভোর ৫টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭২ বছর। ঐদিন বেলা ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দেওয়ান, দপ্তর সম্পাদক মোঃ আফাজ উদ্দীন, বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স, স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। তিনি ১ স্ত্রী, ১পুত্র, ২কন্যা, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি