
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার আন্দুলবাড়িয়ায় চেক জালিয়াতি মামলায় বিশিষ্ট ব্যবসায়ী লতিফ বিশ্বাস গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে জীবননগর থানা পুলিশ। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের নফর বিশ্বাসের ছেলে। তার নামে বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। লতিফ বিশ্বাস এলাকার বিশিষ্ট ভূট্টা ও পরিবহণ ব্যবসায়ী।
পুলিশ আরও জানায়, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার লতিফ ট্রেডার্সের স্বত্বাধিকারী লতিফ বিশ্বাস চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় আন্দুলবাড়িয়া গ্রামে লতিফ বিশ্বাসের বাড়িতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন জীবননগর থানার এসআই ভবতোষ রায়। গ্রেফতারকৃত আসামিকে বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী