হোম » সারাদেশ » পোরশায় পুনর্ভবা নদী এক বৃদ্ধের লাশ উদ্ধার

পোরশায় পুনর্ভবা নদী এক বৃদ্ধের লাশ উদ্ধার

এম আই হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় পুনর্ভবা নদী থেকে এক অজ্ঞাত বৃদ্ধের(৫০) লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধায় উপজেলার নিতপুর পশ্চিম দোয়ারপাল এলাকার পুনর্ভবা নদীর পাড় থেকে ঐ অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান জানান, এলাকাবাসীর দেওয়া সংবাদে আমরা সেখান থেকে লাশটি উদ্ধার করেছি। তার পরনে ছিল সাদা-নিল ছোট চেক ফুল হাতা শার্ট এবং সাদা নিল কালো লম্বা চেক কালারের লুঙ্গি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। এবং গতকাল বুধবার লাশ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!