
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্ব্যে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজা ও ০১টি মোটরসাইকেলসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।
বগুড়া ডিবির একটি টিম ইং-১৭/১০/২০২১ তারিখ ০৮.০৫ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর হুসনাবাদ হাজীরোড সাকিনস্থ শেরপুর-ধুনটগামী পাকা রাস্তার উত্তর পাশে রাস্তা সংলগ্ন ফাঁকা জায়গা হইতে ৫ কেজি গাঁজা ও ০১টি মোটরসাইকেলসহ সহ আসামী ১। মোঃ শাহা আলম(৫১), পিতা-মৃত আক্কেল আলী ওরফে আব্দুল শেখ, সাং-বিএ কলেজ রোড দত্তবাড়ী, থানা ও জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া শেরপুর থানায় মামলা রজু করা হইয়াছে ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক