
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে মো. বেলাল হোসেন (৩৫) নামে এক ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকা-ঈশ্বরদী রেল পথের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন দিনাজপুর জেলার সুন্দরগঞ্জ গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক আমিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ট্রাকের হেলপার ছিলেন বেলাল। মুলিবাড়ী এলাকায় যানজট থাকায় তিনি ট্রাক থেকে নেমে মহাসড়কের পাশেই রেল লাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল